গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সব ইউনিটে উত্তীর্ণ মেধা ও অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের বিষয় পছন্দ (অনলাইনে), রিপোর্টিং ও ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, সময়সূচি অনুযায়ী মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে বিষয় পছন্দ ১০ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এবং রিপোর্টিং ও ভর্তি ১৭ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রথম অপেক্ষমাণ তালিকার (আসন শূন্য থাকা সাপেক্ষে) শিক্ষার্থীদের অনলাইনে বিষয় পছন্দ ১৯ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এবং রিপোর্টিং ও ভর্তি ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কোটাভুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার রেজিস্ট্রার কার্যালয়ে ২৭ ডিসেম্বর এবং ভর্তি ২৮ ডিসেম্বর। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।