ভর্তির সময়সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদ এবং চারুকলা ইনস্টিটিউটের প্রথম বর্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল এবং চারুকলা ইনস্টিটিউটের ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, মেধাতালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম গ্রহণ ও ভর্তি ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত, অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন ও বিষয় পছন্দক্রম গ্রহণ ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং একই দিন অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি দুপুর ১২টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলবে।