প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সাক্ষাৎকারের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি থেকে সাক্ষাৎকার শুরু হবে। গত ১১ জানুয়ারি সাক্ষাৎকার শুরু হওয়ার কথা থাকলেও অবরোধ ও হরতালের কারণে তা স্থগিত রাখা হয়। সাক্ষাৎকারের নতুন সময়সূচি সম্পর্কে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার জানান, ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার ১৪ ও ১৫ ফেব্রুয়ারি, ‘বি’ ও ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোটার প্রার্থীদের সাক্ষাৎকার ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।