প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করেছে ৩ লাখ ৬৯ হাজার জন। ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানান। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ সময় ছিল গত রোববার রাত ১১টা ৫৯ মিনিট। ৬ জুন আবেদন গ্রহণ শুরু হয়েছিল। এবার অনলাইন ও আগের মতো খুদে বার্তায় (এসএমএস) আবেদন গ্রহণ করা হয়েছে। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। এরপর ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। মঞ্জুরুল কবীর জানান, কলেজগুলোর করণীয় সম্পর্কে ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ যেন সেটি দেখে।