ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে। এবার প্রতিটি আসনের বিপরীতে ৩৮ জন শিক্ষার্থী লড়বেন। গত বছর এই সংখ্যা ছিল ৩৪। ২৪ থেকে ২৭ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, এবার ৫৬টি বিভাগ এবং দুটি ইনস্টিটিউটে ৪ হাজার ৭১৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সব মিলিয়ে ১ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন আবেদন করেছেন।

এ বছর ‘এ’ ইউনিটের ৯৪১টি আসনের বিপরীতে ২১ হাজার ২৩১ জন পরীক্ষার্থী, ‘বি’ ২০০ আসনে ১৭ হাজার ৯৭২, ‘সি’ ৬৬০ আসনে ৩২ হাজার ৮০২, ‘ডি’ ৫২০ আসনে ১৭ হাজার ৫২৮, ‘ই’ ৮০৮ আসনে ২৪ হাজার ১৮৬, ‘এফ’ ৪২৬ আসনে ১৯ হাজার ৯২৯, ‘জি’ ২১২ আসনে ১৩ হাজার ৯২৬, ‘এইচ’ ২৭২ আসনে ২৯ হাজার ৫৭ এবং ‘আই’ ইউনিটের ১২০টি আসনের বিপরীতে ২ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। ­