ভর্তি-প্রক্রিয়া শুরু ১১ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের মেধাতালিকায় ভর্তি প্রক্রিয়া ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক জরুরি সভায় স্নাতক প্রথম বর্ষে ভর্তির পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে মেধাতালিকা থেকে ভর্তি আগামী ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলার সিদ্ধান্ত হয়। ইউনিটসমূহে ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। মেধাতালিকা থেকে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা ২৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ইউনিটভুক্ত বিভাগে আসন খালি থাকা সাপেক্ষে বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে পারবে। এ ছাড়া বিশেষ কোটায় ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে ৩ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি