ভর্তুকি পাচ্ছেন না কৃষক
বোরো মৌসুমে সেচের জন্য কৃষকদের দেওয়া ভর্তুকির সুবিধা পাচ্ছেন না রংপুরের তারাগঞ্জের কৃষকেরা। বিদ্যুর্যা বিলের ২০ ভাগ ভর্তুকির পুরো সুবিধাই ভোগ করছেন গভীর ও অগভীর নলকূপের মালিকেরা। ফলে বোরো চাষে উর্যাপাদন খরচ কমাতে সরকারের ভর্তুকি দেওয়ার এই উদ্যোগ ব্যর্থ হতে বসেছে। অনেক কৃষক সেচ-ভর্তুকির ব্যাপারটি জানেনই না। রংপুর-২ পাগলাপীর পল্লী বিদ্যুর্যা সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় গভীর-অগভীর মিলিয়ে বিদ্যুর্যাচালিত নলকূপ আছে ৪০২টি। কৃষি বিভাগ জানায়, এসব নলকূপের মাধ্যমে সেচসুবিধা নিয়ে উপজেলার কৃষকেরা এবার সাত হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো চাষ করেছেন। মেনানগর গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, তিনি এবার আট বিঘা জমিতে বোরো চাষ করলেও সেচ বাবদ এক টাকাও ভর্তুকি পাননি। নলকূপের মালিককে বিঘাপ্রতি এক হাজার ১০০ টাকা করে আগাম দিতে হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার বলেন, উর্যাপাদন খরচ কমিয়ে কৃষকদের লাভবান করতে সরকার বিদ্যুর্যা বিলের শতকরা ২০ টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষি বিভাগ থেকেও ভর্তুকি আদায় করার জন্য কৃষকদের সচেতন করা হচ্ছে। কিন্তু নলকূপ মালিকেরা কৃষকদের ভর্তুকির সুবিধা দিতে চাচ্ছে না। পাগলাপীর পল্লি বিদ্যুর্যা সমিতির মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেন বলেন, ‘কৃষকদের জন্য তো সরকার ভর্তুকি দিচ্ছে। তাই কৃষকদের উচিত, সেচপাম্প মালিকদের কাছ থেকে ভর্তুকির টাকা আদায় করে নেওয়া।’