ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় শুরু
নিম্ন আয়ের লোকজনের মধ্যে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল শনিবার এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ। ২৫ রমজান পর্যন্ত বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে চেম্বার সূত্র জানায়। চেম্বার সূত্র জানায়, নিম্ন আয়ের লোকজনের মধ্যে ভর্তুকি মূল্যে চিনি প্রতি কেজি ৪৫ টাকা, আতপ চাল ২০ টাকা এবং সিদ্ধ চাল ১৮ টাকা করে বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখা হবে। গতকাল বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক এম এ ছালাম, মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, মোহাম্মদ শাহিন আলম, মো. অহীদ সিরাজ চৌধুরী, সৈয়দ জামাল আহমেদ ও আফসার হাসান চৌধুরী।