ভলান্টিয়ার ফর বাংলাদেশের চট্টগ্রাম জেলার নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের চট্টগ্রাম জেলার কমিটি গঠন করা হয়েছে। ২০১৭ সালের (জানুয়ারি-ডিসেম্বর) ১ বছর মেয়াদের বোর্ড নির্বাচন সম্প্রতি নগরের লালখান বাজারের মতিঝর্ণার জাগো ফাউন্ডেশনের স্কুলে অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি মোহাম্মদ আতিকুস সামাদ, সহসভাপতি শওকত আরাফাত, সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, কোষাধ্যক্ষ সুচায়ন পাঠক, প্রকল্প পরিচালক মৌসুমী হোসাইন, মানবসম্পদ কর্মকর্তা মো. ওসমান গনি ও জনসংযোগ কর্মকর্তা অঙ্গন দাশ।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন বোর্ডের সাধারণ সম্পদক রিফাত সামির। বিজ্ঞপ্তি।