ভলিবল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে গতকাল রোববার ভলিবল উৎসব ও আন্তজেলা কুল ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। সাত দিনব্যাপী সুলতান মেলা উপলক্ষে ভলিবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফের সভাপতিত্বে পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস উৎসবের উদ্বোধন করেন। বিকেলে সুলতান মঞ্চে ‘শিশু স্বর্গ ও শিল্পী এস এম সুলতান’ শীর্ষক সেমিনার ও সংগীতানুষ্ঠান হয়। ভলিবল উৎসবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও নড়াইল অংশ নিচ্ছে।