ভলিবল ও ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম আলো ক্রিকেট লিগে গতকাল বুধবারের খেলায় লিটল স্টার ক্রিকেট ক্লাব নজরুল স্মৃতি ক্রিকেট ক্লাবকে ৫ রানে হারিয়েছে। এদিকে বিকেলে পৌরসভা মাঠে প্রথম আলো ভলিবল লিগের দুটি ম্যাচের একটিতে মুক্ত ক্রীড়া চক্র নীলফামারী ২-১ সেটে জনতা সংঘ কে কে পাড়া নীলফামারীকে ও অপর খেলায় ফায়ার সার্ভিস নীলফামারী ২-০ সেটে শেখ রাসেল স্মৃতি সংঘ ভাঙ্গামাল্লী নীলফামারীকে হারিয়েছে। প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীলফামারীতে প্রথম আলো ক্রিকেট লিগ ও ভলিবল লিগ অনুষ্ঠিত হচ্ছে।