প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী উচ্চবিদ্যালয় মাঠে খেলায় আবদুল কুদ্দুছ মোল্লা স্মৃতি সংঘ দল তামার হাজী যুব সংঘ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী পরে ট্রফি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
ফরিদপুর অফিস