ভলিবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট। সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
প্রেসক্লাবের সহসভাপতি জিয়া শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বিএফইউজের সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। উদ্বোধনী দিনে ইছামতী ও বাঙ্গালী এবং যমুনা ও করতোয়া দলের মধ্যে খেলা হয়। খেলায় ইছামতী ও যমুনা দল বিজয়ী হয়। ২৬ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।