ভলিবল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পূর্ব অঞ্চল ‘সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতা ২০১৭’ সিলেটে গতকাল রোববার থেকে শুরু হয়েছে। বিজিবির সিলেট সেক্টরের তত্ত্বাবধানে ও ৪১ বিজিবির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সেক্টরের অধিনায়ক কর্নেল মো. আবদুল্লাহ আল মামুন। প্রতিযোগিতায় বিজিবির উত্তর-পূর্ব অঞ্চলের সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও শ্রীমঙ্গল সেক্টরের মোট ১২টি দল অংশ নিয়েছে। এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।