প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্ত-ডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ছেলেদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগ ও মেয়েদের মধ্যে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হয়। মেয়েদের খেলায় ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন ২-১ সেটে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনকে পরাজিত করে এবং ছেলেদের খেলায় পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন ২-০ সেটে রসায়নবিজ্ঞান ডিসিপ্লিনকে পরাজিত করে। ছেলেদের মধ্যে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের আবুল খায়ের টুর্নামেন্ট-সেরা ও একই ডিসিপ্লিনের সৌরভ হালদার ফাইনাল-সেরা হয়েছেন। আর মেয়েদের মধ্যে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শাহারিয়া শারমিন টুর্নামেন্ট-সেরা ও রাশমিয়া সুলতানা হয়েছেন ফাইনাল-সেরা।