ভলিবলে চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ ভলিবল প্রতিযোগিতায় সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার ফাইনাল খেলায় অর্থনীতি বিভাগকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় সমাজকর্ম বিভাগ ২৫-১৯, ১৯-২৫ ও ১৫-১৩ সেটে বিজয়ী হয়। এতে ১৯টি দল অংশ নেয়। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, প্রক্টর তারিকুল হাসান, সমাজকর্ম বিভাগের সভাপতি শর্ম্মিষ্ঠা রায়, অর্থনীতি বিভাগের সভাপতি মোহাম্মদ আলী, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান প্রমুখ।