ভল্ট ভেঙে ৫৮ লাখ টাকা ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় পূবালী ব্যাংকের ভল্ট ভেঙে ৫৮ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 
ব্যাংকের ওই শাখার নৈশপ্রহরী হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক নবাব আলী জানান, গত বৃহস্পতিবার ব্যাংকের ভল্টে ৫৭ লাখ ৩১ হাজার ৩৭৩ টাকা
রেখে তাঁরা চলে যান। গতকাল শনিবার ব্যাংক বন্ধ থাকলেও জুন ক্লোজিংয়ের জন্য কাজ করার জন্য আমিরুল
ইসলাম নামের এক কর্মকর্তাকে নিয়ে তিনি বিকেল পাঁচটার দিকে ব্যাংকে যান। দোতলায় ওঠার পর দেখতে পান
গেটের কাছে একটি জানালার গ্রিল কাটা। এরপর ভেতরে দেখেন ভল্ট ভাঙা এবং সেখানে কোনো টাকা নেই।