ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভল্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক শাখায় ঢোকার পথ, শাখার ভেতরে এবং শাখার বাইরে চারদিকে ন্যূনতম প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি, আইপি ক্যামেরা, স্পাই ক্যামেরা, ডিজিটাল ভিডিও রেকর্ডার স্থাপন করার জন্য বাংলাদেশ ব্যাংক সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীকে নির্দেশ দিয়েছে।

আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নির্দেশনার কথা জানানো হয়েছে। ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক চৌধুরী মো. ফিরোজ বিন আলমের সই করা চিঠি পাঠানো হয়েছে।