প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গরু জীবন্ত দগ্ধসহ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে। স্থানীয় ব্যক্তিরা জানান, গ্রামের আবদুর রহমানের গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তাঁর নিজের এবং ভাই আবদুর রহিম ও খলিলুর রহমানের গোয়ালঘর পুড়ে যায়।