ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ার অগ্নিকাণ্ডে তিন পরিবারের সাতটি ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সূত্রে জানা যায়, উপজেলার মাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার আকরাম হোসেনের বাড়িতে প্রথমে আগুন লাগে। পরে দ্রুত তা পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আকরামের তিনটি টিনের ঘর, আ. সাত্তারের একটি ও রিপন হোসেনের দুটি কাঁচা ঘর ভস্মীভূত হয়। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানায়।