ভাই-বোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরে ডুবে শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকায় গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, বেলা একটার দিকে রিকশাচালক মাহফুজুর রহমানের ছেলে সৌকত হোসেন (৪) ও মেয়ে মিলি আক্তার (আড়াই বছর) বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ভাই-বোনের লাশ পুকুরে ভেসে ওঠে।