ভাইকে গাছের সঙ্গে বেঁধে বোনকে ধর্ষণ!
মৌলভীবাজারের জুড়ীতে ভাইকে গাছের সঙ্গে বেঁধে ছোট বোনকে (১৫) তিন যুবক ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার জুড়ী থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার ও কিশোরীর স্বজনদের সূত্রে জানা গেছে, বাড়িতে শুধু কিশোরী ও তার বড় ভাই (১৭) থাকে। ভাই দিনমজুর। মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছে। বছরখানেক আগে তাদের মা মারা গেছেন। আর বাবা শৈশবে তাদের ফেলে অন্যত্র চলে যান। পাশের গ্রামে তাদের নানার বাড়ি। নানার পরিবার তাদের দেখাশোনা করে। রোববার রাত ১১টার দিকে ভাইবোন খাওয়া-দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় চার যুবক হঠাৎ করে ঘরে ঢুকে দুজনের মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলেন। একপর্যায়ে যুবকেরা ভাইকে টেনে বাড়ির কাছের একটি টিলায় নিয়ে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে তিন যুবক কিশোরীকে ধর্ষণ করেন।
চলে যাওয়ার সময় এক যুবকের হাতে থাকা টর্চের আলোতে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে ফারুক মিয়া (৪০) ও পাশের গ্রামের জফুর আলীর ছেলে কইছ উদ্দিনকে (৩০) কিশোরী চিনে ফেলে। অন্যদের সে চিনতে পারেনি। পরে সে ভাইকে খুঁজে পেয়ে বাঁধন খুলে দেয়। মুঠোফোনে খবর পেয়ে রাতেই নানার বাড়ির লোকজন তাদের বাড়িতে যায়। গ্রামের লোকজনের পরামর্শে পরদিন সোমবার অসুস্থ কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত সাড়ে নয়টার দিকে কিশোরীর ভাই বাদী হয়ে ফারুক ও কইছের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে মামলা করেছে।
হাসপাতালে সঙ্গে থাকা কিশোরীর নানা গতকাল জানান, আজ বুধবার তাঁর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন গতকাল রাত ১০টার দিকে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, সংরক্ষিত বনের গাছ চুরির ঘটনায় একাধিক মামলায় ফারুক ও কইছের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফারুক ও কইছের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। �������� �@� ��৯ লাখ টাকা বিল দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানের মালিক মারা যাওয়ার পর ওই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার হদিস পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটির কার্যালয়েরও হদিস পাওয়া যাচ্ছে না। এ কারণে বাকি কাজের কোনো কূলকিনারা করা যাচ্ছে না।
প্রকৌশলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চুক্তি বাতিল করে অবশিষ্ট টাকায় সংযোগ সড়ক নির্মাণ করা যায় কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।