ছবির এই যুবকটির নাম আবু তাহের (২৮)। থাকেন ঢাকার মিরপুরের ১২ নম্বর সেকশনে। ১৯৯১ সালে বাবা আমান উল্লাহর মৃত্যুর পর মায়ের কুটিরশিল্প ও টিউশনির স্বল্প অর্থ দিয়ে এইচএসসি পাস করেন তাহের। সংসার সামলাতে একপর্যায়ে বিকম পড়া বাদ দিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু ২০০৬ সালে চিকিৎসকের ভুল চিকিৎসায় তাহেরের ডান হাত অবশ হয়ে যায়।তখন থেকে পরিবারের হাল ধরতে হয় তাহেরের ছোট ভাই বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র আবু তৈয়বকে। টিউশনি ও বিভিন্ন ভর্তি কোচিং সেন্টারে ক্লাস নিয়ে সংসারের খরচ, পড়াশোনা, বড় ভাইয়ের চিকিৎসা—সবকিছু একাই বহন করেছেন তৈয়ব। গত সপ্তাহে জানা যায়, তাহেরের ক্রনিক হেমাটমা রোগ হয়েছে। এতে তাঁর মেরুরজ্জুতে টিউমার দেখা দেয়। চিকিৎসকেরা জানিয়েছেন, এ টিউমার সরাতে হলে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য অন্তত ২০ লাখ টাকার প্রয়োজন।কিন্তু পিতৃহীন পরিবারের একমাত্র উপার্জনক্ষম বুয়েটের ছাত্র তৈয়বের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় বড় ভাইকে বাঁচাতে সমাজের সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তৈয়ব। সাহায্য পাঠানোর ঠিকানা: মোহাম্মদ আবু তৈয়ব, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৫.১০১.৬০২৫, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (যেকোনো শাখা)। বিজ্ঞপ্তি।