ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাড়ির পাশের পুকুরে ডুবে আড়াই বছর বয়সের সবুজ ও সাথী নামে যমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দরিচন্দবাড়ি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা একই গ্রামের ব্যবসায়ী হাফিজ উদ্দিনের সন্তান। বেলা একটার দিকে বাড়ির পাশের পুকুরে প্রথমে সাথীর লাশ ভেসে থাকতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে গেলে সবুজের লাশও পাওয়া যায়। স্থানীয় পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফ বজলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।