ভাইবোন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গণভবনের কাছে মিরপুর সড়কে গতকাল মঙ্গলবার রাতে আসাদগেটমুখী একটি বাসের চাপায় সনি (৮) ও তার ছোট ভাই জনি (১) ঘটনাস্থলেই নিহত হয়। শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুতগতিতে চলে যাওয়ায় চালককে গ্রেপ্তার কিংবা বাসটি আটক করা সম্ভব হয়নি। নিহত শিশু দুটির পরিবার মোহাম্মদপুরে বস্তিতে থাকে বলে জানা গেছে।