ভাইবোনসহ তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে গতকাল সোমবার দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার গোড় শহরপুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫), মোক্তারপুর গ্রামের দুই ভাইবোন মুক্তি (১৩) ও আশিক (১১)। একই গ্রামের আরেক শিশু তুরিন (৮) এখনো নিখোঁজ রয়েছে।বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী জানান, নববর্ষ উদ্যাপন উপলক্ষে রোববার বিকেল চারটার দিকে রাজশাহী ক্যাডেট কলেজের নিরিবিলি পার্কের নিচে পদ্মা নদীর ঘাট থেকে ছোট একটি নৌকা নিয়ে তাঁরা সাত-আটজন নদী পার হয়ে চরে যান। সন্ধ্যার একটু আগে তাঁরা ফেরার জন্য ছোট একটি নৌকায় ওঠেন। নৌকায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। তখন খুব বাতাস হচ্ছিল। ঢেউয়ে নৌকায় পানি উঠে যাচ্ছিল। যাত্রীরা সবাই মাঝিকে নৌকার ইঞ্জিন বন্ধ করতে বলেন। মাঝি ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এর পরপরই নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে ওঠেন।