ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামে গতকাল বুধবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হচ্ছে ওই গ্রামের রতন মিয়ার মেয়ে পান্না (৫) ও ছেলে কাদির (দেড় বছর)। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির সামনের পুকুরে পড়ে যায় কাদির। তাঁকে বাঁচাতে পান্না পানিতে নামে। পানিতে ডুবে দুই শিশুরই মৃত্যু হয়। নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানোয়ার হোসেন জানান, মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।