ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদরের জরুইন গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো মো. ইমন (৩) ও পাখি আক্তার (৪)। শিশু দুটির পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামের হোসেন মিয়ার মেয়ে পাখি ও মো. হানিফের ছেলে বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে দুই শিশু উঠানসংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন শিশু দুটিকে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। পরে তাদের পুকুরের পানিতে ভাসতে দেখেন গ্রামবাসী। এরপর দ্রুত তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|