প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থ ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর হৃদ্রোগে আক্রান্ত হন বোন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। জেলা সমবায় কার্যালয়ের সাবেক উপসহকারী নিবন্ধক মাহবুব উর রহমান (৫৯) গতকাল রোববার সকাল সাড়ে আটটায় ফরিদপুর শহরের শোভারামপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এ খবর শুনে বড় বোন জেলার আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল মহল্লার ছিয়ারন নেছা (৭০) অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ১০টায় তাঁকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর অফিস