ভাইরাসমুক্ত চিংড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম প্রধান পেশা চিংড়ি চাষ। প্রতিবছর এ চিংড়িঘেরে ভাইরাস লেগে সর্বস্বান্ত হন অনেক কৃষক। তাই ভাইরাসমুক্ত চিংড়ি পোনা সরবরাহের দাবি জানিয়েছেন চিংড়িচাষিরা। গতকাল খুলনা ও সাতক্ষীরার চিংড়িচাষি, পোনা বিক্রেতা ও হ্যাচারি মালিকদের নিয়ে অনুষ্ঠিত রোগমুক্ত (এসপিএফ) বাগদা চিংড়ি চাষের সঙ্গে জড়িত ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ কর্মশালায় এ দাবি জানান চাষিরা। ইউএসএআইডির আর্থিক সহায়তায় ও মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ফিশ।