ভাইস চেয়ারম্যান কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা এবং বিস্ফোরক মামলায় নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আলম ওরফে আবুল ব্যাপারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রবিউল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে ফয়সাল আলম গতকাল সোমবার জামিনের আবেদন করেন। জামিন নামঞ্জুর হলে পুলিশ তাঁকে কারাগারে পাঠিয়ে দেয়। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম বলেন, ২০১৫ সালের ২৯ আগস্ট শহরের স্টেশন বাজার এলাকায় সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। শহরতলির তেবাড়িয়া এলাকা থেকে ছাত্রলীগ-যুবলীগ মিছিল নিয়ে ওই সমাবেশে আসার সময় মিছিলে গুলি চালান বিএনপির নেতা-কর্মীরা। এতে হুগোলবাড়িয়া এলাকার রাজীব হোসেন ও নাজমুল হোসেন গুলিবিদ্ধ হন। পরে রাজীব মারা যান। এই মামলায় ফয়সাল আলম এজাহারভুক্ত আসামি।