প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদারকে একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। একটি মারামারি মামলায় গতকাল রোববার শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক তাঁর জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা জজ আদালতের পরিদর্শক মিজানুর রহমান বলেন, ২০১৫ সালের ওই মারামারির ঘটনার মামলায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আদালতে হাজিরা দিতে আসেন।