ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির আবু সাদাত মুহম্মদ সায়েমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শহরের বাংগাবাড়িয়া থেকে সদর থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, গত বছর সারা দেশে জামায়াত-বিএনপির তাণ্ডবের সময় বিভিন্ন নাশকতা ঘটানো হয়। ওই বছরের ২৫ জানুয়ারি পার-নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে গাড়ি পোড়ানোর ঘটনায় সদর উপজেলা জামায়াতের আমির এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মুহম্মদ সায়েমের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। এ ছাড়া তিনি ২০–দলীয় জোটের ডাকা হরতালের সময় দায়ের করা বিভিন্ন নাশকতা মামলার আসামি।