ভাইস চেয়ারম্যান থেকে কাউন্সিলর পদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছালেহা আকতার
ছালেহা আকতার

২০১৪ সালে উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটে পরাজিত হন ছালেহা আকতার। তিনি এবারের পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
ছালেহা আকতার উপজেলা মহিলা দলের সভানেত্রী। গোয়ালন্দ পৌরসভা গঠিত হওয়ার পর ২০০২ সালের প্রথম নির্বাচনে তিনি সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর নির্বাচিত হন। এরপর তিনি ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু সামান্য ভোটে পরাজিত হন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর হিসেবে আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। এ জন্য তিনি এখন প্রতিটি পাড়ামহল্লায় ছুটে বেড়াচ্ছেন।
ছালেহা আকতার বলেন, ‘জনগণের সেবা করার জন্য গোয়ালন্দ পৌরসভা গঠন হওয়ার পর প্রথম নির্বাচনেই বিপুল ভোটে নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছি। সেখান থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও হয়েছি। কিন্তু গত উপজেলা পরিষদ নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হই। বর্তমানে উপজেলা থেকে পুনরায় পৌরসভায় ফিরে কাউন্সিলর হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। এ জন্য গত শুক্রবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছি। আশা করি জনগণ আমাকে পুনরায় নির্বাচিত করে তাদের খেদমত করার সুযোগ দেবে।’