ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ এগিয়ে
তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের মতো ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বিএনপি-সমর্থিত প্রার্থীদের চেয়ে বেশি উপজেলায় জয়ী হয়েছেন। আওয়ামী লীগ ২৭টি ও বিএনপি ১৮টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থীরা ২৩টি উপজেলায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) দুজন, আওয়ামী লীগের একজন ‘বিদ্রোহী’, ইউপিডিএফ, ইসলামী ফ্রন্ট, জমিয়তে ওলামায়ে ইসলাম ও আঞ্জুমানে আল ইসলাহর একজন করে প্রার্থী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, এমন দুজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
গত শনিবার দেশের ৪১টি জেলার ৮১টি উপজেলায় ভোট নেওয়া হয়। নির্বাচনী সহিংসতার কারণে দুটি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত আছে। কিশোরগঞ্জের কুলিয়ারচর ও শরীয়তপুর সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় সেখানে ভাইস চেয়ারম্যান পদে ও লক্ষ্মীপুরের কমলনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফল পাওয়া যায়নি।
আওয়ামী লীগের ২৭ জন: চট্টগ্রামের সীতাকুণ্ডে আলাউদ্দীন ছাবেরী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসিম কুমার বিশ্বাস, পিরোজপুরের নেছারাবাদে মো. লাভলু আহম্মেদ, নীলফামারী সদরে নাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোশারফ হোসেন সরকার, কুড়িগ্রামের চিলমারীতে আবদুল কুদ্দুছ, কুমিল্লার তিতাসে মো. শাহিনুল ইসলাম, চৌদ্দগ্রামে নূরুল ইসলাম হাজারী, নাঙ্গলকোটে মো. ইউসুফ ভূঁইয়া, কিশোরগঞ্জ সদরে মাসুদ আল মামুন খান, ফরিদপুরের সদরপুরে মো. হারিজুর রহমান, বরিশালের মুলাদীতে মাইনুল আহসান, ময়মনসিংহের গৌরীপুরে ছানাউল হক, ধোবাউড়ায় মোস্তফা কামাল ও ফুলপুরে হাবিবুর রহমান, দিনাজপুর সদরে কিশোর কুমার রায়, নড়াইলের লোহাগড়ায় কামরুল ইসলাম, বাগেরহাটের রামপালে শেখ মোয়াজ্জেম হোসেন, শরণখোলায় মো. হাসানুজ্জামান ও মোরেলগঞ্জে এস এইচ এম সাবুল আক্তার, বান্দরবান সদরে জামাল উদ্দিন চৌধুরী, ভোলা সদরে মো. ইউনুস, ফেনীর দাগনভূঞায় জয়নাল আবদীন, শরীয়তপুরের নড়িয়ায় জাকির হোসেন বেপারী, মৌলভীবাজারের বড়লেখায় বিবেকানন্দ দাস, চাঁদপুরের কচুয়ায় হেলাল উদ্দিন ও নেত্রকোনার সদরে আবদুল খালেক জয়ী হয়েছেন।
জামায়াতের ২৩: লক্ষ্মীপুরের কমলনগরে হুমায়ুন কবির, বাগেরহাটের মংলায় কোহিনূর সরদার, কুড়িগ্রাম সদরে হাবিবুর রহমান ও রৌমারীতে আবুল হাশেম, সাতক্ষীরার কালীগঞ্জে আবদুর রউফ, কুমিল্লার বুড়িচংয়ে মো. সাইফুল ইসলাম ও ব্রাহ্মণপাড়ায় মো. মিজানুর রহমান, ফরিদপুরের ভাঙ্গায় মো. সরোয়ার হোসাইন, রাজশাহীর গোদাগাড়ীতে কামারুজ্জামান ও চারঘাটে নাজমুল হক, বরিশালের বাবুগঞ্জে মুহম্মদ আজিজুর রহমান, জয়পুরহাটের আক্কেলপুরে এস এম রাশেদুল ইসলাম, নওগাঁর পোরশায় মো. আবদুস সালাম, ঠাকুরগাঁওয়ের হরিপুরে রফিকুল ইসলাম, দিনাজপুরের নবাবগঞ্জে শাহীনূর ইসলাম, লালমনিরহাটের আদিতমারীতে মো. ফিরোজ হায়দার, যশোরের মনিরামপুরে ফজলুল হক, চুয়াডাঙ্গার দামুড়হুদায় আবদুল কাদের, খুলনার পাইকগাছায় কামাল হোসেন, চাঁদপুরের হাজীগঞ্জে মোজাম্মেল হক, নোয়াখালীর সেনবাগে আবদুল মালেক, চাঁপাইনবাবগঞ্জের সদরে সোহরাব আলী ও ভোলাহাটে লোকমান আলী জয় পেয়েছেন।
বিএনপির ১৮ জন: জামালপুরের দেওয়ানগঞ্জে আবুল হাশেম, গাইবান্ধা সদর উপজেলায় মোরশেদ হাবীব ও সাদুল্যাপুরে ছামচুল হাসান, শেরপুরের শ্রীবর্দীতে আবদুল্লাহ আল মামুন, কুমিল্লার হোমনায় মাজেদুল ইসলাম, কিশোরগঞ্জের হোসেনপুরে নূরুল আমীন, ফরিদপুর সদরে বেনজীর আহমেদ, মধুখালীতে মো. গোলাম মনসুর, আলফাডাঙ্গায় আবদুল কুদ্দুস খান, রাজশাহীর দুর্গাপুরে সৈয়দ জামাল, ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ফজলুল হক, নওগাঁর মান্দায় মো. আহসান হাবিব ও ধামইরহাটে মো. আখরাজুল ইসলাম, মানিকগঞ্জের ঘিওরে ফজর আলী, টাঙ্গাইলের ধনবাড়ীতে মহর উদ্দিন ও দেলদুয়ারে আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শহিদুল হক হায়দারী, নেত্রকোনার মোহনগঞ্জে সিরাজ উদ্দিন তালুকদার নির্বাচিত হয়েছেন।
অন্যান্য দলের ছয়জন জয়ী: চট্টগ্রামের চন্দনাইশে ইসলামী ফ্রন্টের সোলায়মান ফারুকী, রাঙামাটির কাউখালীতে ইউপিডিএফের মংসুইউ চৌধুরী, বরকলে জেএসএসের (সন্তু লারমা) বিধান চাকমা, বান্দরবানের আলীকদমে একই দলের কাইনথপ ম্রো, সুনামগঞ্জের জামালগঞ্জে জমিয়তে ওলামায়ে ইসলামের রশিদ আহমেদ ও সিলেটের দক্ষিণ সুরমায় আঞ্জুমানে আল ইসলাহর ইমাদ উদ্দিন নাসিরী জয়ী হয়েছেন।
দুজন স্বতন্ত্র: ফরিদপুরের চরভদ্রাসনে মো. কাউছার হোসেন ও রাঙামাটির বাঘাইছড়িতে ভিত্তিমান চাকমা নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বাগেরহাট সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার মাসুদুর রহমান জয় পেয়েছেন।