ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর নামে সাত মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হয়েছেন। এর মধ্যে তিনজনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় প্রার্থীরা এসব তথ্য সন্নিবেশ করেন। ২৩ মার্চ ওই উপজেলায় ভোট গ্রহণ হবে। হলফনামা ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এবং ভাঙচুর ও ডাকাতির দুটি মামলা রয়েছে। জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি এবং মারধর ও হাঙ্গামার অভিযোগে দুটি মামলা রয়েছে। বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জহিরুল হকের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামার একটি মামলা আছে। রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, হলফনামার ২ (খ) অংশে প্রার্থীরাই ওই তথ্য দিয়েছেন। বর্তমানে ফৌজদারি মামলায় অভিযুক্ত থাকায় তাঁরা ওই তথ্য দেন।