ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলের ৫৯ জন জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৯৭টি উপজেলার মধ্যে ৩২টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। একই পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিতরা জিতেছেন ২৯টিতে। ২৩টি উপজেলায় জিতেছেন জামায়াত-সমর্থিত প্রার্থীরা।
জাতীয় পার্টি-সমর্থিত মাত্র তিনজন ও নির্দলীয় পাঁচজন এই পদে জয় পেয়েছেন। তিনটিতে ইসলামি দলগুলোর প্রার্থী ও একটিতে বিএনপির ‘বিদ্রোহী’ জিতেছেন। অর্থাৎ জোটগত হিসেবে ৫৯টি উপজেলায় জিতেছেন বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের প্রার্থীরা।
আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান: পঞ্চগড়ের দেবীগঞ্জে পরিমল দে সরকার, নীলফামারীর জলঢাকায় আবদুল ওয়াহেদ বাহাদুর ও সৈয়দপুরে আজমল হোসেন সরকার, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মজিবুর রহমান, সিরাজগঞ্জের কাজীপুরে সাইফুল ইসলাম, পাবনার সুজানগরে জালাল উদ্দিন, বরিশালের বাকেরগঞ্জে জিএম ফারুকী ও গৌরনদীতে মো. ফরহাদ হোসেন, ভোলার লালমোহনে ফকরুল আলম, শরীয়তপুরের জাজিরায় নুরুজ্জামান মোড়ল ও গোসাইরহাটে শাহজাহান দেওয়ান, ঝিনাইদহের কালীগঞ্জে মতিয়ার রহমান ও শৈলকুপায় শামীম হোসেন মোল্লা, রাজবাড়ীর বালিয়াকান্দিতে হারুন অর রশীদ ও পাংশায় মুন্সী নাদের হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানীতে খাজা নেওয়াজ ও মুকসুদপুরে আবুল হোসেন মোল্লা, কুষ্টিয়ার ভেড়ামারায় আমিরুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জে শামছুল হক, সুনামগঞ্জের ছাতকে আবু সাদাত লাহিন, কিশোরগঞ্জের করিমগঞ্জে আমজাদ হোসেন খান ও বাজিতপুরে আবুল ফজল, নরসিংদীর পলাশে সৈয়দ জাবেদ হোসেন, খাগড়াছড়ির পানছড়িতে লোকমান হোসেন, মানিকছড়িতে তাজুল ইসলাম ও রামগড়ে আবদুল কাদের, গাজীপুরের কাপাসিয়ায় রেজাউর রহমান লস্কর, মানিকগঞ্জের শিবালয়ে আলী আহসান ও সিঙ্গাইরে আবু বকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন।
বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান: পঞ্চগড় সদরের এ বি এম আখতারুজ্জামান, বোদায় মো. আসাদুল্লাহ ও আটোয়ারিতে মো. শাহজাহান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গোলাম ইয়াছিন, দিনাজপুরের খানসামায় সুজাউদ্দিন শাহ, নাটোরের সিংড়ায় শামিম হোসেন, বগুড়ার শেরপুরে আরিফুর রহমান, নন্দীগ্রামে এ কে আজাদ ও দুপচাঁচিয়ায় মোত্তালেব হোসেন, সিরাজগঞ্জের রায়গঞ্জে জাহিদুল ইসলাম ও সদরে শামীম খান, পাবনার আটঘরিয়ায় সোলায়মান হোসেন, যশোরের অভয়নগরে ইমাদ উদ্দিন, কুষ্টিয়া সদরে কামাল উদ্দিন, শরীয়তপুরের ভেদরগঞ্জে মাসুম বালা ও ডামুড্যায় উজ্জ্বল শিকদার, খুলনার কয়রায় আবদুর রশিদ ও দিঘলিয়ায় শরিফ মোজাম্মেল, কিশোরগঞ্জের নিকলীতে আফতাব মোল্লা, সিলেটের গোয়াইনঘাটে শাহ আলম, বিশ্বনাথে আহমেদ নুর উদ্দিন ও গোলাপগঞ্জে নোমান উদ্দিন, হবিগঞ্জের মাধবপুরে আবদুল আজিজ, জামালপুর সদরে কাজী মশিউর রহমান ও সরিষাবাড়ীতে মামুনুর রশিদ ফকির, নেত্রকোনার দুর্গাপুরে আনোয়ার হোসেন, চট্টগ্রামের মিরসরাইতে মাঈনউদ্দিন মাহমুদ, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেলোয়ার হোসেন, ঢাকার দোহারে মাসুদ পারভেজ ও নবাবগঞ্জে মহসিন রহমান আকবর, মানিকগঞ্জের দৌলতপুরে হযরত আলী ও সাটুরিয়ায় সোরহাব হোসেন জয়ী হয়েছেন।
জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান: নীলফামারীর ডিমলায় মজিবুর রহমান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে রফিকুল ইসলাম ও উলিপুরে হাফিজ রুহুল আমিন, দিনাজপুরের কাহারোলে আবদুল গণি, রংপুরের মিঠাপুকুরে আবদুল বাছেত, নওগাঁর রানীনগরে হারুন অর রশিদ ও মহাদেবপুরে রফিকুল ইসলাম, বগুড়ার ধুনটে রেজাউল করিম, সোনাতলায় এনামুল হক মণ্ডল ও সারিয়াকান্দিতে নজরুল ইসলাম, রাজশাহীর মোহনপুরে আবুল কালাম আজাদ, গাইবান্ধার গোবিন্দগঞ্জে মো. নুরুন নবী প্রধান, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মো. শাহজাহান আলী, পাবনার সাঁথিয়ায় আবু তালেব, নড়াইলের কালিয়ায় মো. জাকারিয়া, সাতক্ষীরার আশাশুনিতে শহীদুল ইসলাম, মেহেরপুর সদরে মাহবুবুল আলম, ঝিনাইদহের কোটচাঁদপুরে মোয়াবিয়া হোসেন ও সদরে হাবিবুর রহমান, মাগুরা সদরে ফারুক হোসেন ও শ্রীপুরে মিজানুর রহমান, রাজবাড়ী সদরে মোহাম্মদ সৈয়দ আহমদ খান ও সিলেটের জকিগঞ্জে গোলাম রব্বানী চৌধুরী নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টি-সমর্থিত: গাইবান্ধার সাঘাটায় মমিতুন নয়ন, সুনামগঞ্জের দোয়ারাবাজারে রেনু মিয়া ও সিলেটের জৈন্তাপুরে বশির উদ্দিন জয়ী হয়েছেন।
অন্যান্য দলের পাঁচজন: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে জমিয়তে ওলামায়ের তৈয়বুর রহমান চৌধুরী, হবিগঞ্জের বাহুবলে খেলাফত মজলিসের শিহাব উদ্দিন, মৌলভীবাজারে কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার ফজলুল হক খান, চট্টগ্রামের হাটহাজারীতে ইসলামী ঐক্যজোট ও হেফাজতে ইসলামের নেতা নাছির উদ্দিন মুনীর এবং নরসিংদীর বেলাবতে বিএনপির বিদ্রোহী আহসান হাবিব জিতেছেন।
পাঁচজন স্বতন্ত্র: রংপুরের তারাগঞ্জে আতাউর রহমান, নেত্রকোনার কেন্দুয়ায় মোফাজ্জল হোসেন ভূইয়া, মাদারীপুরের কালকিনিতে মাহামুদুল হাসান, খাগড়াছড়ি সদরে রনিক ত্রিপুরা ও মহালছড়িতে ক্যাচিংমিং চৌধুরী ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।