ভাইস চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিত গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একটি কেন্দ্রে গতকাল বুধবার এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে আওয়ামী লীগের সমর্থকেরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জাল ভোট দেওয়ার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, বেলা তিনটার দিকে উপজেলার আওনা ইউনিয়নের তরুণী আটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ। এ সময় কেন্দ্রের পাশে থাকা আওয়ামী লীগের সমর্থকেরা মামুনুর রশিদকে টেনেহিঁচড়ে তাঁর পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন।
সকাল ১০টার দিকে স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আনিছুর রহমান নামের একজনকে আটক করা হয়।