ভাইয়ে ভাইয়ে লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে আপন তিন ভাই ও আরেক ওয়ার্ডে আপন দুই ভাই ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহবতপুর গ্রামের প্রয়াত কাজীম উদ্দিনের তিন ছেলে আশোক আলী খান, আবদুর রশিদ খান ও আনোয়ার হোসেন খান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দুই ভাই সদস্য পদে ভোটযুদ্ধে নেমেছেন। তাঁরা হলেন ছাত্তার খান ও ইউসুব আলী খান।