ভাইয়ের কিরিচের আঘাতে আহত যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের তাড়াইলের দরগাপাড়ায় ছোট ভাইয়ের কিরিচের আঘাতে আহত বড় ভাই জসিম উদ্দিন (১৯) মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ সাধীন অবস্থায় ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের জসিম গত রোববার রাত ১০টার দিকে মারা যান। নিহত জসিমের বাবার নাম নাসির উদ্দিন। খবর পেয়ে কিশোরগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন গতকাল সকালে সেকান্দরনগর গ্রামে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।তাড়াইল থানা পুলিশ ও নিহত জসিমের আত্মীয়স্বজন বলেন, গত শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে জসিম ও তাঁর ছোট ভাই রমিজ উদ্দিনের (১৭) মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই রাতে একই ঘরে শোয়ার সময় বালিশ নিয়ে পুনরায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। শেষ রাতে জসিম উদ্দিন বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় ছোট ভাই রমিজ কিরিচ দিয়ে বড় ভাইয়ের পেটে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎ সক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রোববার রাত ১০টায় জসিম মারা যান। তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার পর থেকে রমিজ পলাতক।