ভাইয়ের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগ থানার বঙ্গবাজার এলাকায় গতকাল বুধবার রাতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪৪)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইফুল ইসলাম বঙ্গ ইসলামিয়া মার্কেটের মালিক। সাইফুলের অভিযোগ, ছুরিকাহত করার পর তাঁর ভাই তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছেন।