ভাইয়ের জন্য আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অল্প বয়সে বাবা-মা হারিয়েছি। আমাদের অভিভাবক ছিলেন একমাত্র ভাই। আজ ক্ষমতাসীন দলের এক নেতার মিথ্যা মামলায় তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখন কই যাব, কী করব?’ গতকাল সোমবার বিকেল চারটায় কক্সবাজার শহরের বইল্যাপাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা তুলে ধরে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অভিভাবকহীন অসহায় ছাত্রী মেহবুবা ইসলাম সিগমা।গত ২৬ মার্চ শহরের প্রধান সড়কে কক্সবাজার পৌর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৪৭ জন আহত হয়। এ সময় থানা মোড় এলাকায় ইভান প্লাজা মার্কেটে ব্যাপক ভাঙচুর করা হয়। ওই ঘটনায় পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুদ্দিন খোকন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রাশেদুল ইসলামসহ ২৮ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। পুলিশ ওই দিন ইশতিয়াকসহ ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ইশতিয়াকের ছোট বোন মেহবুবা।