প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা গ্রামে গতকাল সোমবার ছোট ভাইয়ের লাঠির আঘাতে খুন হয়েছেন বড় ভাই আফছার আলী (৫০)। এ ঘটনায় ছোট ভাই রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুলের লাঠির আঘাতে আফছার আলী গুরুতর আহত হন। দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গাইবান্ধা প্রতিনিধি