ভাইয়ের হাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জের মালিরচর হাজিপাড়া গ্রামে গত বৃহস্পতিবার ছোট ভাইয়ের হাতে আবদুর রহমান (৪৭) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ছোট ভাই আবুল হোসেন পলাতক রয়েছেন। তাঁর স্ত্রী ফরিদা বেগমকে (৪০) আটক করেছে পুলিশ।
পরিবার ও পুলিশ জানায়, আবদুর রহমানের সঙ্গে আবুল হোসেনের দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। আবুল হোসেন বৃহস্পতিবার রাত ১০টার দিকে আবদুর রহমানকে বাড়িতে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে ও মাথায় লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে তাঁর লাশ বাড়ির পাশের একটি পাটখেতে ফেলে রাখা হয়। খবর পেয়ে গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
আবদুর রহমানের স্ত্রী জিলাহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের কোনো সন্তান না থাকায় দীর্ঘদিন ধরে আবুল হোসেন আমার স্বামীর জমি লিখে নিতে চাইছিলেন। জমির লোভেই রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আমার স্বামীকে খুন করেন তিনি।’
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, গতকাল সকালে ফরিদাকে আটক করা হয়। এ ঘটনায় জিলাহা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা দায়ের করেছেন।