ভাইয়ের হাতে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমদী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বুধবার বড় ভাইকে কুপিয়ে খুন করেছে ছোট ভাই। নিহত ব্যক্তির নাম সালাউদ্দিন (৩৫)।এ ব্যাপারে সোনারগাঁ থানার এসআই আজমিরুজ্জামান বলেন, পৈতৃক জমির ভাগবাঁটোয়ারা নিয়ে আমদী গ্রামের মো. ময়নার (২৫) সঙ্গে বড় ভাই সালাউদ্দিনের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল বিকেলে প্রকাশ্যে সালাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন ময়না। হত্যাকাণ্ডের পরপর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান তিনি।