ভাইয়ের হাতে ভাই ও মামার হাতে ভাগনে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ইসমাইল বাজারে মামার হাতে ভাগনে এবং বগুড়ার শিবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে।নিহতরা হলেন গালা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের টেক্কা মোল্লা (৩৮) ও শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই গ্রামের মতিয়ার রহমান (৩৫)।শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলজার হোসেন জানান, ইসমাইল বাজারের একটি দোকানঘরের জায়গা নিয়ে মামা ইসমাইল হোসেনের সঙ্গে ভাগনে টেক্কা মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার সকাল ১০টার দিকে টেক্কা মোল্লা ওই জায়গায় দোকানঘর তুলতে গেলে ইসমাইল হোসেন লোকজন নিয়ে বাধা দেন। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে ইসমাইল রড দিয়ে ভাগনে টেক্কার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনায় নিহতের ভাই তুফান মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। শিবগঞ্জের নাটমরিচাই গ্রামের মজিবর রহমানের ৫ বছরের মেয়ে সোমবার সকালে চাচা মতিয়ার রহমানের খড়ের গাদার কাছে মল ত্যাগ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে বড় ভাই মজিবর রহমান ছুরি দিয়ে ছোট ভাই মতিয়ার রহমানের পেটে আঘাত করে। আহত মতিয়ার রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।এ ব্যাপারে গতকাল মতিয়ারের স্ত্রী সাহারা বেগম মামলা করেছেন।