ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে গতকাল রোববার সন্ধ্যায় মিলন বিশ্বাস (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বড় ভাই হেলাল বিশ্বাসকে (৪০) খুন করেন।আলমডাঙ্গা থানার ওসি ইলিয়াছ ফকির জানান, মিলন ও তাঁর স্ত্রী পলাতক। মামলার প্রস্তুতি চলছে।