ভাইয়ের হাতে ভাই খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কুতুবপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়ার একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, গ্রামের আবদুল আলীর দুই ছেলে রাসেল ও মাসুদের মধ্যে ট্রলারের টাকা নিয়ে তর্কাতর্কি হয়। এ সময় রাসেল ধারালো অস্ত্র দিয়ে মাসুদের পেটে আঘাত করে। গুরুতর অবস্থায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে গেলে পরে তিনি মারা যান।