ভাওয়াইয়া অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাওয়াইয়া গানের সংগঠন ভাওয়াইয়া অঙ্গন, ঢাকার উদ্যোগে আজ শনিবার বিকেল পাঁচটায় রাজধানীর ২২ তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হবে। ভাওয়াইয়া ভবন নির্মাণ বাস্তবায়ন পরিষদ গঠনের লক্ষ্যে অনুষ্ঠেয় এ সভায় ভাওয়াইয়াপ্রেমী লোকজনকে উপস্থিত থাকতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সভা শেষে ভাওয়াইয়া গানের আসর বসবে। বিজ্ঞপ্তি।