ভাওয়াইয়া উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাওয়াইয়া গানের প্রসার ও মানোন্নয়নে রংপুরের তারাগঞ্জে ভাওয়াইয়া উৎসবের আয়োজন করা হয়। তারাগঞ্জের ইউএনও জিলুফা সুলতানার উদ্যোগে গত শনিবার রাতে তারাগঞ্জ ও/এ সরকারি মহাবিদ্যালয়ের মাঠে এ উৎসবে রংপুর বিভাগের আটটি জেলার ভাওয়াইয়া শিল্পীরা অংশ নেন। কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার ৩০ জন শিল্পী ভাওয়াইয়া গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে পাঁচ গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউএনও জিলুফা সুলতানা, সয়ার ইউপির চেয়ারম্যান এস এম মহিউদ্দিন আজম।